জ্বর

আবার দেখা হবে আমাদের—
যখন কেউ কারোর নয়,
চোখের চাওয়ায় ভাসবে সাঁঝবাতির শহর,
তোমার সুখের ধোঁয়ায় আমার দু’চোখ জ্বলবে,
বাড়বে ঈর্ষা, থমকে দাঁড়াবে প্রহর।
কেউ কাউকে পিছু ডাকব না সেদিন,
তুমি জানবে—আমিও জানব, চিনেছি,
কেবল পাশ কাটিয়ে এড়িয়ে যাবে নজর।
আবার যেদিন দেখা হবে আমাদের-
যখন কেউ কারোর নয়,
মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর।
তুমি গোপনে খোঁজ নিলে জানবে—
সেদিন রাতে আমার আবার ধুম জ্বর।

কপিরাইট : পল্লবী পাল

Leave a Comment

Scroll to Top