ক্লান্তি

বড্ড দৌড়ে চলেছি, একটু থামতে চাই।

বাতাসের বুক চিরে, অবেলা সময় চিরে, চিড় ধরা মন চিরে,

বড্ড জোরে দৌড়ে চলেছি, একটু থামতে চাই।

কোথায় কীভাবে থামব জানি না, থামতে পারছি না,

তবে থামতে চাই। ভীষণ ভাবে চাই।

যদি পারো, কোনোদিন হোঁচট হয়ে এসো,

সব ক্লান্তি নিয়ে যেন সেদিন তোমাতে আছড়ে পড়ি;

আর আচমকা থেমে যাই।

✍️ পল্লবী

Leave a Comment

Scroll to Top