Sale!

Tehai

Original price was: ₹375.00.Current price is: ₹337.00.

SKU: 10 Category:

তেহাই (এক প্রাপ্তমনস্ক গল্প সংকলন)

লেখিকা : পল্লবী পাল

প্রচ্ছদ : তমোজিৎ ভট্টাচার্য

পৃষ্ঠাসংখ্যা ২৫৬ (হার্ডকভার)

বইটিতে আছে তিনটি প্রাপ্তমনস্ক উপন্যাসিকা।

মন্দ ছেলের উপাখ্যান – উত্তীয় মন্দ ছেলে হিসেবেই গোটা কলেজ ও বাইরেও পরিচিত। একদিন এই মন্দ ছেলেই উপকার করে ইলোরার। আর তারপর থেকেই দুজনের অজান্তেই একটা সম্পর্ক দানা বাঁধতে থাকে। শেষ পর্যন্ত কি তা পূর্ণতা পাবে ? ইলোরার মত একটা ভালো মেয়ে আর উত্তীয়র মত একটা মন্দ ছেলের মধ্যে তৈরী হবে কোনো বন্ধন ? এই মন্দ ছেলের জন্য ইলোরার জীবনে কোনো ঝড় নেমে আসবে না তো ?

ঘর না বাঁধা ঘর – আইটি ইনডাস্ট্রিতে কাজ করে সাম্য। তার বস লীনা দত্ত। বয়সেও খানিক বড়। আর এই লীনাকেই মনে ধরে তার। অন্যদিকে লীনার লিভ-ইন পার্টনার আর্য। দুজন দুজনকে খুবই ভালোবাসে। সাম্য কি পাবে লীনার ভালোবাসা ? আর লীনা! তার পরিণতিই বা কী হবে ? এলিসা কে ? সে যখন অনেক বছর ধরে লুকোনো ঘটনা জানতে পারবে কী করবে ?

শো পিস – রায়চৌধুরী বাড়ির ছেলে মিহির এবং তার স্ত্রী স্বরা। মিহির বাধ্য হয়ে এই বিয়ে করেছে। ফলস্বরূপ স্ত্রীকে বিন্দুমাত্র সময় দেয় না সে। মিহিরের মা বোঝেন কী ভুল করে ফেলেছেন তিনি। ওইদিকে স্বরা আস্তে আস্তে জড়িয়ে পরে আদিত্যর সঙ্গে। কী হবে এরপর ? কী কী হেনস্থার মুখোমুখি হয় স্বরা ? শেষ অবধি কী পরিণতি হল তাদের ?

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tehai”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top