
তোমাকে আগুন ভেবেছি বলেই না তোমার স্পর্শে নিজেকে ছাই হতে দিয়েছি। হিমেল শিশিরের তৃপ্তি পেয়েছি তোমার ভেজা ঠোঁটে। পাহাড়ী নদীর মতো নেমে এসেছি দেহের চরাই-উতরাই বেয়ে, আঁচড় কেটে আছড়ে পড়েছি তোমার সমুদ্র বুকে। তোমার আকাশ ঘেরা আলিঙ্গনে যেন ভুলে গেছি সমগ্র পৃথিবীর অস্তিত্ব । তোমার কথায় বেঁধে রেখেছি আমার সবটুকু, আমার স্থান কাল পাত্র, আমার সমস্ত। সত্যি বলো তো, প্রেমে অন্ধ না হলে কে কবে অমন করে নিজেকে লুটিয়ে দেয় ? ফিরিয়ে দিতে চেয়েও ফিরে আসে বারবার। এমন করেই তো প্রেম কালজয়ী হয়, প্রেমিক কালাতীত, প্রেমিকাই কলঙ্কিনী রয়ে যায় প্রতিবার।
~ পল্লবী

