শহরে কুড়িয়ে পাওয়া শীতের দুপুর,
আদরে বিছিয়ে তার নরম রোদ্দুর।
ট্রাফিকি কোলাহল বেশ খানিকটা স্তব্ধ,
আলতো রোদেতে মেশা নেস্ক্যাফের গন্ধ।
প্লেলিস্টে সাফেলে ঘোরে লো-ফাই গান,
রোদ-মাখা ফোনে কত নামের বানান।
কুড়ানো শীতের দুপুর যেন বড়ই শহুরে,
পৌষ হারায় কি মায়া ইঁট-কাঠ-পাথরে?
~পল্লবী


